মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সেচেঞ্জে ৬ কোম্পানিতে অনাগ্রহ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪ | 183 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সেচেঞ্জে ৬ কোম্পানিতে অনাগ্রহ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানিতে অনাগ্রহ দেখিয়েছে বিনিয়োগকারীরা। এর ফলে ওই ৬ কোম্পানির শেয়ার দর কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, এএফসি এগ্রো বায়োটেক, ফারইস্ট ইসলামি লাইফ, বিডি থাই এ্যালুমিনিয়াম, মন্নু ফেব্রিক্স এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজারের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯.৫২ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোম্পানিটি দরপতরের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই প্রতিষ্ঠানের ১ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এএফসি এগ্রো বায়োটেক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬.৯০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ১২ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৭৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ২৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬.৩৯ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ০৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬.৬৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দরপতনের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে বিডি থাই এ্যালুমিনিয়াম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.০০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৪.৪২ শতাংশ শেয়ারদর কমেছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে মন্নু ফেব্রিক্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.১৭ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৯৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪.৫৫ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৭৯ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার দশম স্থানে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৬৯ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৭২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২.৭৩ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com