সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৭ প্রতিষ্ঠানের দাপট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | 231 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৭ প্রতিষ্ঠানের দাপট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান। এগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, এবি ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এই ৭ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে সিকদার ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৬০.১০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির ৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৬০.১০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬.৩৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানটির ৪১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৮ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.৮৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৩৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শাইনপুকুর সিরামিকস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫.১৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৭৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৯৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানির ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১.৫৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪০ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩১.৬৯ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এবি ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০.৭৭ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৬২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.৭৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে অ্যাডভেন্ট ফার্মা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯.৬০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৭১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দশর্ম স্থানে অবস্থান করছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২.৮২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১০ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩৫.০৬ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com