সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শোকজের কবলে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | 594 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের শোকজের কবলে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- ইউনিক হোটেল, সাইফ পাওয়ারটেক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

উল্লেখ্য, ইউনিক হোটেলের শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ৪৪.১০ টাকায়। আর ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬২.২০ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮.১০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

সাইফ পাওয়ারটেকের শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ৩২.৫০ টাকায়। আর ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর শেয়ার দর গত ২১ সেপ্টেম্বর ছিল ১৫৮.৬০ টাকায়। আর ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৮৬.৮০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.২০ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com