সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শোকজের কবলে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ জুলাই ২০২১ | 1493 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ৩ কোম্পানি
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানিকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, বিকন ফার্মা ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। এসব কোম্পািনর শেয়ারের অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ২৭ জুলাই নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানি ৩টি জানিয়েছে যে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ জুলাই সোনালী পেপারের শেয়ার দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩২৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। গত ২৯ জুন বিকন ফার্মার শেয়ার দর ছিল ১২৩ টাকা ৩০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮৪ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। একই সময়ে এএফসি অ্যাগ্রোর ১৮ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। যে কারণে কোম্পানিগুলোকে ডিএসইর পক্ষ থেকে তদন্ত নোটিশ পাঠানো হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com