মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ার লেনদেনে ফিরছে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | 350 বার পঠিত | প্রিন্ট

শেয়ার লেনদেনে ফিরছে ৪ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২১ ডিসেম্বর থেকে শেয়ার লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- বিকন ফার্মা, সিলকো ফার্মা, তুংহাই নিটিং এবং ইস্টার্ন ক্যাবলস। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে ১৫ ও ১৯ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

বীকন ফার্মা : ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৪২ পয়সা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

তুংহাই নিটিং অ্যান্ড ডাইং : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে।

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬.৩৩ টাকায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com