মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ মার্চ ২০২৫ | 290 বার পঠিত | প্রিন্ট

শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি অ্যারামিট সিমেন্টের শেয়ার দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। যা ২৭ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১১ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ৪৩ শতাংশ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:২৮ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com