শনিবার ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | 184 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার সময় বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার সময় বেড়েছে আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের (বিবি) পরিচালক (ডিওএস) মো: আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ৪ আগস্ট ২০২২ ডিওএস সার্কুলার লেটার নং ৩০ জারির পর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং ডিওএস সার্কুলার লেটার নং ০৭/২০১৪ অনুযায়ী শেয়ারবাজারে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত যেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে, সেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com