বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আইপিও প্রবাহ কমতে পারে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | 217 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে আইপিও প্রবাহ কমতে পারে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান আগের মত প্রস্তাবিত বাজেটেও কমেছে। এই ব্যবধান ৭.৫০ শতাংশ থেকে ৫ শতাংশে নেমেছে।

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোরস অর্থমন্ত্রী যে প্রস্তাব করেছেন, তাতে এই ব্যবধান কমবে।

Responsive Ad Banner

আজ বৃহস্পতিবার (০৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করলে এই ব্যবধান জানা যায়।

প্রস্তাবিত বাজেটে শর্তসাপেক্ষে অতালিকাভুক্ত কোম্পানির আয় করের হার ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। যা আগে ছিল ২৭.৫০ শতাংশ।

বর্তমানে নির্দিষ্ট কিছু শর্ত পরিপালন করলে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২০ শতাংশ হারে কর দিতে হয়। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হয় ২২.৫০ শতাংশ হারে।

অন্যদিকে অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে কর দিতে হয় ২৭.৫০ শতাংশ হারে। সে হিসেবে তালিকাভুক্ত হলে একটি কোম্পানি ৭.৫০ শতাংশ কর ছাড় পায়।

অর্থমন্ত্রী তালিকাভুক্ত কোম্পানির কর হার বাড়িয়ে ২২.৫০ শতাংশ নির্ধারণ করা এবং শর্ত পরিপালন করলে ২০ শতাংশ হারে করের প্রস্তাব করেছেন।

অন্যদিকে অতালিকাভুক্ত কোম্পানির উপর ২৭.৫০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। এই প্রস্তাব অনুমোদিত হলে কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে মাত্র ৫ শতাংশ কর ছাড় পাবে। অর্থাৎ কর ছাড়ের হার ২.৫০ শতাংশ কমে যাবে।

কয়েক বছর আগেও তালিকাভুক্ত কোম্পানি ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান ছিল ১০ শতাংশ। অর্থাৎ কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে ১০ শতাংশ কর ছাড় পেত। এটি কমতে কমতে এখন ৫ শতাংশে নামছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com