রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারের সংকট উত্তরণে সিএসই ও ড. আনিসুজ্জামানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ মে ২০২৫ | 220 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের সংকট উত্তরণে সিএসই ও ড. আনিসুজ্জামানের বৈঠক
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে চলমান সংকট নিরসন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে।

বুধবার (৭ মে) সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসই বোর্ড, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শীর্ষস্থানীয় ট্রেকহোল্ডাররা।

Responsive Ad Banner

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, সিএসই চেয়ারম্যান এ.কে.এম হাবিবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার

বৈঠকে ড. আনিসুজ্জামান বলেন, “বাজারের সমস্যা নিরসনে অতীত অভিজ্ঞতা ও সংশ্লিষ্টদের মতামতকে গুরুত্ব দিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নতুন আইন-কানুনও প্রণয়ন করা হবে।”

আলোচনায় উঠে আসা প্রস্তাবসমূহ:

  • কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য রেগুলেশন দ্রুত অনুমোদন

  • দুর্বল ও নিষ্ক্রিয় কোম্পানির তালিকা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ

  • বিনিয়োগকারীদের আবেদন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রহণ

  • বহুজাতিক কোম্পানিগুলোর পুঁজিবাজারে অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ

  • ডিভিডেন্ড ঘোষণায় অনিয়ম প্রতিরোধ

  • বন্ড ও সঞ্চয়পত্র চালু করে বাজারে বৈচিত্র্য আনা

  • সিএসইর জন্য বিশেষায়িত পণ্য অনুমোদন

  • ট্রেকহোল্ডারদের সক্রিয় করতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ

  • ‘বাই-ব্যাক’ আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন

  • সিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করা

সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “এসব সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ জরুরি। বিশেষ করে কমোডিটি এক্সচেঞ্জ চালুর অনুমোদন দ্রুত দেওয়া দরকার।”

সিএসই ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার জানান, সিএসই ইতোমধ্যেই কমোডিটি এক্সচেঞ্জ চালুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া প্রযুক্তিগত উন্নয়ন, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ও শরীয়াহ মার্কেট চালুর কাজ এগিয়ে চলছে।

পরিচালক আখতার পারভেজ মিউচুয়াল ফান্ড খাতের চ্যালেঞ্জ, আর নাসির উদ্দিন চৌধুরী ট্যাক্স ব্যবধান কমানো ও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেন।

Facebook Comments Box

Posted ৯:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com