বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | 277 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে বৈঠক
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ অংশীজনদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জনবল সংকট, আইপিও না আসা ও বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া, নেগেটিভ ইক্যুইটি সহ নানা সমস্যা নিয়ে এবং তা সমাধানে আলোচনা হয়।

নেগেটিভ ইক্যুইটির সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে আইপিও আসছে না। কিভাবে ভালো কোম্পানি বাজারে আনা যায় সে সমাধান নিয়ে আলোচনা করেন ড. আনিসুজ্জামান।

Responsive Ad Banner

বৈঠকে বন্ড মার্কেট উন্নয়ন না হওয়ার পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়, সঞ্চয়পত্রের রেট বেশি তাই করপোরেট বন্ড আগ্রহ না থাকাই স্বাভাবিক। এ কারণে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের বন্ড মার্কেট।

অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, শেয়ারবাজারে চলমান সমস্যা নিয়ে অংশীজনদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হয়েছে। নেগেটিভ ইক্যুইটি থেকে শুরু করে বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। এগুলোর প্রতিবেদন তৈরি করে গঠিত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে বলে জানান আবুল কালাম।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে এবং শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং শেয়ারবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি অ্যান্ড মিউচুয়াল ফান্ডের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সার্কুলারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com