মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনে ফিরছে ৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | 324 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ৪ প্রতিষ্ঠান
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ ডিসেম্বর থেকে স্বাভাবিক লেনদেন ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান। এগুলো হলো- গোল্ডেনসন, আইসিবি, সিলভা ফার্মা এবং ভিএএমএল বিডি। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২৯ ও ৩০ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করছে এসব প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গোল্ডেন সন লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই ডিভিডেন্ড প্রযোজ্য হবে না। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৪ পয়সা আয় হয়েছিল। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৮ পয়সা। আগের বছর ইপিএস ছিলো ৮৭ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান : এ ফান্ডের ট্রাস্ট কমিটি ৩০ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ ক্যঅশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২.১৩ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার দর অনুযায়ী দাঁড়িয়েছে ১৪.৬৩ টাকায়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com