সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লাফার্জহোলসিমের এগ্রিগেটস উৎপাদন ফের বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | 381 বার পঠিত | প্রিন্ট

লাফার্জহোলসিমের এগ্রিগেটস উৎপাদন ফের বন্ধ ঘোষণা
Responsive Ad Banner

আবারও ২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের এগ্রিগেটস উৎপাদন।

শিল্প মন্ত্রণালয়ের আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ এ-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

Responsive Ad Banner

স্টক এক্সচেঞ্জে দেয়া তথ্যানুসারে, এগ্রিগেটস ব্যবসা বন্ধের নির্দেশ দিয়ে এ বছরের ১৬ সেপ্টেম্বর লাফার্জহোলসিমকে চিঠি দেয় শিল্প মন্ত্রণালয়। নির্দেশনা-সংক্রান্ত চিঠিটি তারা হাতে পায় ২০ সেপ্টেম্বর।

ব্যবসা বন্ধের নির্দেশনার কারণ হিসেবে চিঠিতে বলা হয়, লাফার্জহোলসিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন নেয়নি।

মন্ত্রণালয়ের চিঠি হাতে পাওয়ার পর পরই আইনি পদক্ষেপ নেয় কোম্পানিটি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। শুনানি শেষে ১৬ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করে রায় দেন হাইকোর্ট।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে পুনরায় এগ্রিগেটসের উৎপাদন ও বিপণন শুরু করেছিল লাফার্জহোলসিম। পরবর্তী সময়ে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজের আদালতে আপিল করে শিল্প মন্ত্রণালয়।

আপিল শুনানি শেষে ২৩ নভেম্বর চেম্বার জজের আদালত শিল্প মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে বলে রায় দেন।

ফলে ২৩ নভেম্বর থেকেই কোম্পানিটির এগ্রিগেটস উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com