সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ জুলাই ২০২২ | 303 বার পঠিত | প্রিন্ট

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

১৫ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

Responsive Ad Banner

অন্তর্বর্তী ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ আগস্ট।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯৬ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৭ অপরাহ্ণ | বুধবার, ২০ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com