রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ মার্চ ২০২২ | 293 বার পঠিত | প্রিন্ট

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৭ মার্চ স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে কোম্পানিটি ৩ ও ৪ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৯ পয়সায়। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

 

 

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | রবিবার, ০৬ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com