নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ | 220 বার পঠিত | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮৫ পয়সা।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৫০ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬৬ টাকা ৪৩ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.