যুদ্ধ পরিস্থিতির নতুন উত্তাপে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | 70 বার পঠিত | প্রিন্ট

যুদ্ধ পরিস্থিতির নতুন উত্তাপে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনার সম্ভাবনায় দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরে এসেছে। আজ (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে, বাড়তি লেনদেন হয়েছে, পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কিছুদিন আগে যুদ্ধ পরিস্থিতি তৈরির পর শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। পরে যুদ্ধবিরতি ঘোষণায় বাজার ঘুরে দাঁড়ালেও সেই বিরতি প্রত্যাখান হওয়ায় পুনরায় নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়। তবে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনায় বসার খবরে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৪.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪.২০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

লেনদেনের অঙ্কেও উল্লম্ফন দেখা গেছে। আজ ডিএসইতে প্রায় ৮৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেশি (গতকাল লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার)।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এ পরিমাণ ছিল ৪০ কোটি ৩৩ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫৫.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকটি ৪৭.১৪ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ২:৪৭ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com