নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২৬: যুদ্ধবিরতির খবরে গতকাল ঘুরে দাঁড়িয়েছিল দেশের শেয়ারবাজার। উল্লেখযোগ্য হারে বেড়েছিল সূচক ও লেনদেন। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে হামলার কারণে আবারও অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব আজ (০৯ এপ্রিল) পড়েছে শেয়ারবাজারে। যুদ্ধবিরতি নিয়ে চলছে নানা রকম বিতর্ক। বাজার সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতির উন্নতি হলে আবারও বাজারে স্থিতিশীলতা ফিরবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৭.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
ডিএসইতে এদিন প্রায় ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২১৪ কোটি ৭৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ২৬ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৪৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫৪.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৩২৮.২৯ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.