নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | 317 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টকসহ মোট২৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬১ পয়সায়।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩৯ এএম | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.