বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

মুনাফা তোলার হিড়িকে শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট

মুনাফা তোলার হিড়িকে শেয়ারবাজারে পতন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী হয়ে পড়েছে দেশের শেয়ারবাজার। সোমবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক বাড়লেও দিন শেষে তা নেতিবাচক প্রবণতায় বন্ধ হয়েছে। সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক উত্থানের পর অনেক শেয়ারে লাভজনক অবস্থান তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেন। যার ফলে বাজারে বিক্রির চাপ সৃষ্টি হয় এবং সূচক নিম্নমুখী হয়ে পড়ে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচকের উত্থান হয়। তবে অল্প সময়ের মধ্যেই সূচক নিম্নমুখী হয়ে পড়ে। এরপর সূচকে কিছুটা পুনরুদ্ধার হলেও দিন শেষে পতনের দিকেই ছিল বাজারের গতি। দুপুরের আগ পর্যন্ত ডিএসইএক্স সূচক প্রায় ২২ পয়েন্ট বাড়লেও শেষ পর্যন্ত তা ৪.৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ দশমিক ৮৩ পয়েন্টে নেমে আসে।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ দশমিক ০১ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০০ দশমিক ০২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১০২ কোটি টাকা কম। গতকাল (১৩ জুলাই) ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৫ কোটি ৭৬ লাখ টাকার, আগেরদিন যা ছিল ৬ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন কমেছে প্রায় ৮৩ লাখ টাকা।

সিএসইতে আজ লেনদেনে অংশ নেয় ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪ দশমিক ৭৪ পয়েন্টে। এর আগের দিন সূচকটি ৫৭.৯০ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com