সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন আন্ডার সাবস্ক্রিপশন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | 247 বার পঠিত | প্রিন্ট

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন আন্ডার সাবস্ক্রিপশন
Responsive Ad Banner

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রয়োজনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম বিনিয়োগকারী আবেদন করেছে। যে কারণে ব্যাংকটির আইপি আবেদন আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য ব্যাংকটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে।

এ সময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন বিনিয়োগকারীরা। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

এটি শেয়ারবাজারের ইতিহাসে আইপিওর বাজারের মন্দার রেকর্ড। তবে আইপিও বাতিল হচ্ছে না। নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে।

ফলে কোম্পানির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনতে হবে।

বিএসইসি সূত্র জানায়, শেয়ারবাজারের মন্দা অবস্থা ও ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কম হওয়া আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। তবে ইস্যু বাতিল হয়নি। বাকি শেয়ার আন্ডার রাইটার কিনে নেবে।

আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com