মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মামুন অ্যাগ্রোর শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | 268 বার পঠিত | প্রিন্ট

মামুন অ্যাগ্রোর শেয়ার বিওতে জমা
Responsive Ad Banner

এসএমই খাতের কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৩ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পিানিটি গত ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পরযন্ত আবেদন গ্রহণ করে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

Responsive Ad Banner

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কারখানা ভবন ও অন্যান্য নির্মাণ, চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট) এর তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব, তারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com