সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মবিল যমুনার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 508 বার পঠিত | প্রিন্ট

মবিল যমুনার ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মবিল যমুনার ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির কোম্পানির বোর্ড সভায় এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৭ টাকা ৫৩ পয়সা।

এর আগের অর্থবছরে অর্থাৎ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় এককভাবে ( সলো ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় সমন্বিতভাবে (কনসোলিডেটেড ইপিএস) ৭ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির অর্থাৎ ৩০ জুন, ২০২১ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ এককভাবে (সলো এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৪ টাকা ৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে অর্থাৎ ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো এককভাবে (সলো এনওসিএফ) দাঁড়িয়েছে ৬ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনওসিএফ) দাঁড়িয়েছে ৮ টাকা ৩৪ পয়সা।

গত তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিচে তুলে ধরা হলো-

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৮৭ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ১০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৫৩ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৫৬ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৭৫ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ৯৯ পয়সা।

আরও পড়ুন : ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com