মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শেয়ারবাজারে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শেয়ারবাজারে স্থবিরতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ৩ মে যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় শেয়ারবাজার আটকে গেছে একই জায়গায়। যুদ্ধ পরিস্থিতির কারণে আগের দিন বাজার ঘুরে দাঁড়ালেও আজ (৫ মে) তা কিছুটা পিছিয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই-৩০ সামান্য কমলেও ডিএসইএস সূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন কমার পাশাপাশি অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরই কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেকসই ইতিবাচক সিদ্ধান্ত না আসায় শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়ছে না। তারা মনে করেন, বর্তমানে যুদ্ধের উত্তাপ না বাড়লে বাজার এখন আরও উঁচুতে থাকত। কারণ সম্প্রতি কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা বাজার পরিস্থিতি আরও চাঙ্গা রাখার মতো ছিল। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ। তবে আতঙ্কিত না হয়ে ভাল কোম্পানিতে বিনিয়োগ করলে ভাল মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেন তারা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭.১৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৭টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৪ কোটি ৬৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল প্রায় ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার।

অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ১৬ কোটি ৭৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০৪.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকটি ৪.৬৪ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com