সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বড় উত্থানেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | 248 বার পঠিত | প্রিন্ট

বড় উত্থানেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০১ ডিসেম্বর) বড় উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩.৭৪ পয়েন্ট বা ২.১৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩২.২১ পয়েন্ট বা ২.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭৩.৫৬ পয়েন্ট বা ২.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৭.৭৭ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৯.৮৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৯৩টির বা ৭৮.৫৫ শতাংশ, কমেছে ৪৫টির বা ১২.০৭ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি বা ৯.৩৮ শতাংশের ।

ডিএসইতে আজ এক হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯৩.১০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭.৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com