মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | 205 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ১৩ কোটি ৬৯ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ব্রাক ব্যাংক, প্রভাতী ইন্সুরেন্স, রেনাটা লিমিটেড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

আর ৩২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্রভাতী ইন্সুরেন্সের ১৭ লাখ ৪৪ হাজার টাকা, রেনাটা লিমিটেডের ১৩ লাখ ৭৩ হাজার টাকা এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com