সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | 244 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৮৪ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, রেনেটা লিমিটেড এবং বাংলাদেশ শিপিং করপোরেশন। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই ৪ কোম্পানির মধ্যে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২৯ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার, স্কয়ার ফার্মার ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার, রেনেটো লিমিটেডের ৭ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ২ কোটি ১৭ লাখ ১৭ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ১৩ লাখ ১৭ হাজার, যমুনা অয়েলের ১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৪ লাখ ৬৭ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com