মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪ | 255 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির মোট ৮৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, লাভেলো আইসক্রিম এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১৪ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- যমুনা অয়েলের ৬ কোটি ২৮ লাখ ১৪ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ১৮ লাখ ০১ হাজার টাকা এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com