বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | 226 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৮ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস এবং এ্যাপেক্স ট্যানারি। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৮ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৯ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৩৩ লাখ ৩ হাজার, ফাইন ফুডসের ৪ কোটি ১৯ লাখ ৭১ হাজার এবং এ্যাপেক্স ট্যানারির ৩ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ারের ৩ কোটি ৪ লাখ, লুব-রেফ বাংলাদেশের ২ লাখ ৪৪ লাখ ৫৭ হাজার, ন্যাশনাল বাংকের ২ কোটি ২০ লাখ ৯৬ হাজার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার, সি পার্ল হোটেলের ১ লাখ ৩০ লাখ ৩৪ হাজার এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ১৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com