মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩ | 114 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩২ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রেনেটা লিমিটেড, ব্রাক ব্যাংক, সি পার্ল হোটেল এবং আরডি ফুড। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে রেনেটা লিমিটেডের ২ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৭২ লাখ, সি পার্ল হোটেলের ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং আরডি ফুডের ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৮৫ লাখ ৪১ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৯ লাখ, এক্টিভ ফাইন কেমিক্যালের ১ কোটি ৮ লাখ ৩৮ হাজার, ফাইন ফুডসের ৭৮ লাখ ৯৮ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৭৮ লাখ ৪১ হাজার এবং ইউনিক হোটেলের ৭৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৬:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com