মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ | 176 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ আগস্ট ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো — ফাইন ফুডস, সি পিয়ার্ল, রেনাটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, শাহ্জালাল ইসলামী সিরামিক, ট্রান্সকম ইন্ডাস্ট্রিজ, লভেলো এবং মালেক স্পিনিং।

Responsive Ad Banner

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২৮৪ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল হোটেল লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। শেয়ারদর ছিল ৫৯ টাকা ৫০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৬০ লাখ টাকা। শেয়ারদর ছিল ৫১৬ টাকা ১০ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৪৫ টাকা ৭০ পয়সা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারদর ৫১৯ টাকা ৭০ পয়সা।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৭১ টাকা ৪০ পয়সা।

শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে ২ কোটি ৯৮ লাখ টাকা, শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৮৩ টাকা ২০ পয়সা।

লাভেলো আইস্ক্রিমের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।

তালিকার শেষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৪৭ লাখ টাকা, শেয়ারদর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box

Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com