মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুন ২০২৩ | 155 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- াংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪৬ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৯২ লাখ ২২ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ২২ হাজার এবং লাফার্জহোলসিম বাংলাদেশের ২ কোটি ৭৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ২ কোটি ৪৫ লাখ, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩২ লাখ, আমরা নেটওয়ার্কসের ১ লাখ ২১ লাখ ৮৪ হাজার এবং আরডি ফুডের ১ কোটি ২০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com