মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৮২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | 252 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, আলহাজ টেক্সটাইল এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪০ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৩৪ লাখ ৬২ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৩৫ লাখ ৩১ হাজার, প্রাইম ইন্সুরেন্সের ১ কোটি ৫ লাখ ৫ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৭৯ লাখ ৭৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৭১ লাখ ৯০ হাজার, সোনালী পেপারের ৬৭ লাখ ১৭ হাজার, রবি আজিয়াটার ৫৪ লাখ ২৭ হাজার এবং রেনেটা লিমিটেডের ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com