সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | 229 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, বিচ হ্যাচারি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ফোন।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫ লাখ ৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৪.৫১ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৪ কোম্পানির মধ্যে- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা, খান ব্রাদার্সের ২ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮০ লাখ টাকা এবং গ্রামীণ ফোনের ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪০ কোম্পানির ৪৯ লাখ ১৩ হাজার ১৯৫টি শেয়ার ৯৮বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৫ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ২০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৮৩ লাখ ২২ হাজার টাকা, এডিএন টেলিকমের ৮০ লাখ ১১ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫৫ লাখ ৯৬ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৪৮ লাখ ৫ হাজার টাকা, বিএটিবিসির ৪৪ লাখ ৬৪ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৪০ লাখ ২০ হাজার টাকা, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৯ লাখ ৪৫ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৩১ লাখ ৮২ হাজার টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com