সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জুন ২০২৩ | 160 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৮ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ কোটি ৯১ লাখ ৭৫ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯ কোটি ৫৯ লাখ ২৩ হাজার, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৫ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪ কোটি ৯৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ১ কোটি ৪৬ লাখ ৮ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ২১ লাখ ৩৫ হাজার, বেক্সিমকোর ১ কোটি ১২ লাখ ৪১ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২ লাখ ৯২ হাজার, প্রাইম ইন্সুরেন্সের ৮৭ লাখ ৯৮ হাজার এবং ওয়াইম্যাক্সের ৮৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com