মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | 226 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৬ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আরাফাহ ইসলামী ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আল-আরায়াহ ইসলামী ব্যাংকের ২৮ কোটি ৮০ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার, গ্রামীণফোনের ২ কোটি ২৬ লাখ ২৮ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার এবং খান ব্রাদার্সের ১ কোটি ৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com