বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির সর্বোচ্চ শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | 308 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির সর্বোচ্চ শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন এই ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৮ লাখ ৪৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

Responsive Ad Banner

তিন কোম্পানির মধ্যে রয়েছে- সানলাইফ ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং বীচ হ্যাচারি।

আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৭.৯৮ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ১২ লাখ, বিকন ফার্মার ৬ কোটি ৪১ লাখ ৬ হাজার এবং বীচ হ্যাচারির ২ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ১ লাখ ৬০ হাজার, রবি আজিআটার ১ কোটি ১ লাখ ৭ হাজার এবং ই- জেনারেশনের ৯৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com