বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | 315 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৯৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো গ্রীন সুকুক, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স এবং সোনালী পেপার। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ৭২ কোটি ২২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৭২ শতাংশ।

Responsive Ad Banner

 

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো গ্রীন সুকুকের ৪৯ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮ কোটি ৮ লাখ ৪৯ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৮ কোটি ৪১ লাখ ৭২ হাজার এবং সোনালী পেপারের ৫ কোটি ৮০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫ কোটি ৬৬ লাখ ২৯ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ২০ লাখ ৮০ হাজার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১ কোটি ২০ লাখ ১৬ হাজার এবং বিডি ফাইনান্সের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com