মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | 282 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৩ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনউইক যজ্ঞেস্বর এবং মার্কেন্টাইল ব্যাংক। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী পেপারের ৯ কোটি ১৮ লাখ ৯৬ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮ কোটি ৩০ লাখ ৯৫ হাজার, রেনউইক যজ্ঞেস্বরের ৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার এবং মার্কেন্টাইল ব্যাংকের ৩ কোটি ৩০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজার, বাংলাদেশ স্টিলের ২ কোটি ৯৯ লাখ ১০ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯ লাখ ২৪ হাজার, ইন্ট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার এবং সালভো কেমিক্যালের ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com