মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | 166 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন। এদিন ব্লক মার্কেটে এই ৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৮ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোনালী পেপার এবং সোস্যাল ইসলামী ব্যাংক।

Responsive Ad Banner

আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৫ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার, সোনালী পেপারের ৪ কোটি ৯২ লাখ ২৩ হাজার এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৪ কোটি ৬৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ২ কোটি ৯৯ লাখ ৮ হাজার, স্কয়ার ফার্মার ২ লাখ ৬৬ লাখ ৭১ হাজার, কেডিএস এক্সেসরিজের ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৩০ লাখ ২৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৫ লাখ, সি পার্ল হোটেলের ১ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com