বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩ | 286 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, সি পার্ল হোটেল, ইসলামী ইন্সুরেন্স এবং বিবিএস ক্যাবলস লিমিটেড। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আলহাজ টেক্সটাইলের ১৫ কোটি ২৯ লাখ ৬৯ হাজার, সি পার্ল হোটেলের ২ কোটি ২০ লাখ ৪২ হাজার, ইসলামী ইন্সুরেন্সের ২ কোটি ৭৫ লাখ ৫০ হাজার বিবিএস ক্যাবলস লিমিটেডের ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২ কোটি ৪৯ লাখ ১১ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ২৯ লাখ ৯ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৫ লাখ ৮ হাজার, সোনালী পেপারের ১ কোটি ১৫ লাখ ৬৭ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৯৯ লাখ ৮৪ হাজার এবং ফরচুনের ৮২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com