সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৬ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | 272 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্রামীণ ফোন, এডিএন টেলিকম, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল, বিচ হ্যাচারি এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ ৮৬ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৩.৮৩ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ১ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৩ কোম্পানির মধ্যে- সি পার্ল হোটেলের ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকা, বিচ হ্যাচারির ১ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৭কোম্পানির ৩৩ লাখ ৬২ হাজার ১৪৩টি শেয়ার ১৫৬বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৫ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ৯৮ লাখ ৬০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৯১ লাখ ৪৬ হাজার টাকা, ফাইন ফুডসের ৮২ লাখ ২৭ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকোর ৫৭ লাখ ৩৬ হাজার টাকা, আমরা টেকনোলোজিসের ৫১লাখ ৫২ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৫০ লাখ ৪৯ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৪৮ লাখ ৭৩ হাজার টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৪৫ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com