বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | 317 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনেটা, কর্নফুলী ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং কাশেম ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৬.৮৭ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটার।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ কর্নফুলী ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ২৭ লাখ টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৩ কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ৫ হজাার টাকা এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০টি শেয়ার ৫৭বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, বেক্সিমকোর ৮২ লাখ ৪ হাজার টাকা, আনলিমা ইয়ার্নের ৭৬ লাখ ৬২ হাজার টাকা, আরডি ফুডের ৬৬ লাখ ৫০ হাজার টাকা, নাভানা ফার্মার ৫৩ লাখ ৬ হাজার টাকা, বিএটিবিসির ৪৮ লাখ ৬২ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৫২ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৪০ লাখ ৮৪ হাজার টাকা এবং পদ্মা অয়েলের ৩৮ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com