সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | 147 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৩৭ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, সি পার্ল রিসোর্ট এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ৫০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৮ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৩৬ কোটি ৭৪ লাখ, সি পার্ল রিসোর্টের ২৫ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৭০ লাখ, ট্রাস্ট ব্যাংকের ১৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ২৬ লাখ ১৬ হাজার, সোনালী পেপারের ৬৩ কোটি ৫৯ লাখ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার, বেক্সিমকোর ২ কোটি ১৬ লাখ ৫৯ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com