বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | 247 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ড্যাফোডিল কম্পিউটার্স, সি পার্ল হোটেল এবং ফরচুন লিমিটেড। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী পেপারের ৭ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার, সি পার্ল হোটেলের ৬ কোটি ৫২ লাখ ২০ হাজার এবং ফরচুন লিমিটেডের ৩ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ২ কোটি ৬৭ লাখ ২৪ হাজার, অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ৭ লাখ ২০ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৯ লাখ ২৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com