বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | 229 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৭ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস, সি পার্ল হোটেল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

আজ ব্লক মার্কেটে এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৯ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৪৮ লাখ ৩২ হাজার, আমরা নেটওয়ার্কসের ২ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২০ লাখ ৮৬ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ১৬ লাখ ৭৭ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৯ লাখ ৩২ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭৫ হাজার, মেট্রো স্পিনিংয়ের ৮৫ লাখ ৫৭ হাজার এবং ঢাকা ইন্সুরেন্সের ৭০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com