বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | 143 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির ৭১ কোটি ৪২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডিকম অনলাইনের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ৭ লাখ ৬৩ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে এএফসিএগ্রোর। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৬ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার।

Responsive Ad Banner

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- স্কয়ার ফার্মার ৩ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকার, গ্রামীণ ফোনের ২ কোটি ৯৫ লাখ ৭২ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৮৭ লাখ ১৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৮৪ লাখ ৪ হাজার টাকার, সী পারলের ২ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকার, আমরা নেটের ১ কোটি ২৮ লাখ ৪৬ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com