বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | 235 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫১ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং সন্ধানী ইন্সুরেন্স। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ২১ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৪৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সোনালী পেপারের ৯ কোটি ৭৯ লাখ ২৪ হাজার, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৬ কোটি ৬০ লাখ ১৪ হাজার এবং সন্ধানী ইন্সুরেন্সের ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৫ লাখ, জেমিনি সি ফুডের ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার, গ্রামীণফোনের ৩ কোটি ১২ লাখ ৬১ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার এবং অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com