মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | 270 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ১ লাখ ৫৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, গ্রামীণফোন এবং স্কয়ার ফার্মা। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৪ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ব্রাক ব্যাংকের ৯ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ৫ কোটি ২১ লাখ ৪ হাজার, গ্রামীণফোনের ৪ কোটি ৬০ লাখ ৮৮ হাজার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৮৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ২ কোটি ১২ লাখ ৯৩ হাজার, ইনট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬৩ লাখ ৭২ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪৬ লাখ ৫৫ হাজার এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৩২ লাখ ৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com