মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | 200 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স এবং আইটিসি।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬০.৮২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণ ফোনের ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ২ কোম্পানির মধ্যে- খান ব্রাদার্সের ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা এবং আইটিসির ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫৬ কোম্পানির ৯৪ লাখ ৬৩ হাজার ৬৭১টি শেয়ার ৯৯বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৪ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ব্যাংকের ৮৭ লাখ ২৪ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ৬৪ হাজার টাকা, ফরচুন সুজের ৬১ লাখ ৪০ হাজার টাকা, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫১ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৫০ লাখ ৭ হাজার টাকা, আমরা টেকনোলোজিসের ৪৩ লাখ ৪২ হাজার টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৪২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com