মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | 248 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৩১ কোম্পানি। এদিন ব্লক মার্কেটে এই ৩১ কোম্পানির মোট ৭৩ কোটি ৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম বি হ্যাচারি। আজ এই ৫ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেনের ৯৪.০৬ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই ৫ কোম্পানির মধ্যে প্রাইম ব্যাংকের ৪৯ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং বিচ হ্যাচারির ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ৪৮ লাখ ৯৫ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৪০ লাখ ৭২ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩৮ লাখ ৯০ হাজার টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৫৫ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ৩০ লাখ ২ হাজার, লাভেলো আইস্ক্রিমের ২৯ লাখ ৮১ হাজার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com